চাঁদের গাড়ি উল্টে খাগড়াছড়িতে নিহত ২

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি (জিপ) উল্টে দু’জন নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, হরেন্দ্র ত্রিপুরা ও গনেশ্বর ত্রিপুরা। তাদের বাড়ি আমলাই হাদুকপাড়া গ্রামে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জেলা সদরের ভাইবোনছড়া এলাকার দুর্গম আমলাই হাদুকপাড়া গ্রামেচ এ দুর্ঘটনাটি ঘটে।

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, ‘হতাহতরা খাগড়াছড়ি হাটবাজারে বিক্রির জন্য গাছ রেখে চাঁদের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আমলাই হাদুকপাড়া পৌঁছালে তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। তখন ঘটনাস্থলেই হরেন্দ্র ত্রিপুরা ও গনেশ্বর ত্রিপুরার মৃত্যু হয়। এছাড়া, দেব ত্রিপুরা, রহেন ত্রিপুরা, চয়ন ত্রিপুরা আহত হন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বলেন, নিহতদের ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর