কালিগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে ২৫০ গ্রাম গাাঁজাসহ আব্দুর রহিম ওরফে খোকন (৩২) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া এলাকার কেরামত আলীর ছেলে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, বুধবার রাত ১১ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা কাটুনিয়া রাজবাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ২৫০ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী খোকনকে আটক করা হয়।

ব্যবসায়ী খোকনের নামে শ্যামনগর থানায় দুইটি মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর