চড়া মূল্যে আইপিএলের নিলামে যুক্ত হলো মুশফিকের নাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পান চার বাংলাদেশি। তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আইপিএলের নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেননি বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এমনকি চূড়ান্ত তালিকাতেও ছিলনা তার নাম। তবে শেষ মুহুর্তে আইপিএলের নিলামে যুক্ত হয়েছে মুশফিকের নাম।

উইকেটরক্ষক ক্যাটাগরিতে আছেন মুশফিক। তার ভিত্তিমূল্য ১ কোটি রুপি। উইকেটরক্ষকদের মধ্যে মুশফিকের চেয়ে বেশি ভিত্তিমূল্যের ক্রিকেটার আছেন কেবল স্যাম বিলিংস। তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি।

নিলামে সাকিবের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। এছাড়াও মুস্তাফিজের ভিত্তিমূল্য ১ কোটি, রিয়াদের ৭৫ লাখ ও সাইফউদ্দিনের ৫০ লাখ রুপি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর