রাজবাড়ীর জেলার কালুখালী উপজেলা শাখার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কমিটি ঘোষনা করেছে জেলা কমিটি।
এই কমিটিতে রায়হান চৌধুরী লিটুকে সভাপতি ও জুয়েল রানাকে সাধারন সম্পাক ঘোষণা করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মোঃ শামিম শিকদার ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদে রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য আগামী দুই বছরের জন্য এই কমিটি ষোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসাবে মোঃ রুবেল আহমেদ, যুগ্ন সম্পাদক হিসাবে ইমদাদুল হক নাসির ও সাংগঠনিক সম্পাদক হিসাবে রাজীব মন্ডলের নাম উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরো উল্লেখ আছে, পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ব্যবস্থা গ্রহণ করবে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি