ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরকে সামনে রেখে আজ চেন্নাইয়ে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে ১০ ক্রিকেটারকে নিয়ে দলগুলোর মধ্যে কাড়াকাড়ি হতে পারে।
গ্লেন ম্যাক্সওয়েল: তার মতো অলরাউন্ডারকে যে কেউ দলে পেতে চাইবে। তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি। এখন দেখার পালা তার দাম কত পর্যন্ত উঠে।
মঈন আলি: ২ কোটি রুপি ভিত্তিমূল্য মঈনের। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৮ বলে ৩ চার ও ৫ ছয়ে ৪৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এতে দাম বাড়তে পারে তার। বল হাতেও বেশ কার্যকরী তিনি।
সাকিব আল হাসান: বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। ব্যাটে-বলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সাকিব। এমন একজনকে যে কেউ দলের নিতে চাইবে।
অ্যারন ফিঞ্চ: অস্ট্রেলিয়ান এই ধ্বংসাত্মক ওপেনারকে যে কেউ নিতে ঝাপিয়ে পড়তে পারে। তার ভিত্তিমূল্য ১ কোটি রুপি। সেখান থেকে দাম বাড়তে পারে তার।
ক্রিস মরিস: কখনো বল হাতে আবার কখনো ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন মরিস। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। তার ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি।
স্টিভেন স্মিথ: স্মিথের মত একজন ক্রিকেটারকে পেতে একাধিক দল এগিয়ে আসবে। ২ কোটি থেকে শুরু হবে তার দাম।
ঝাই রিচার্ডসন: অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে দলে পেতে লড়াই করতে পারে মুম্বাই, রাজস্থান ও ব্যাঙ্গালুরু। এতে দাম বাড়তে পারে তার। তার ভিত্তিমূল্য ১.৫ কোটি রুপি।
শিভাম ডুবে: গত আইপিএলে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও মুম্বাইয়ের টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। তাকে পেতে লড়বে বেশ কয়েকটি দল।
অ্যালেক্স হেলস: এই তারকা ব্যাটসম্যানের দিকে নজর রয়েছে বেশ কয়েকটি দলের। ১.৫ কোটি থেকে শুরু হবে তার দাম।
নাথান কাল্টার নাইল: ব্যাটে-বলে অস্ট্রেলিয়ান এই তারকা ভয়ঙ্কর হয় ওঠার ক্ষমতা রাখেন। তার দিকে বেশ কিছু দলের নজর থাকবে। তার ভিত্তিমূল্য ১.৫ কোটি রুপি।
বার্তাবাজার/নব