উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার রাতে মুখোমুখি হয় পোর্তো ও জুভেন্টাস। পর্তুগিজ ক্লাব পোর্তোর কাছে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসকে।
ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় পোর্তো। ম্যাচ শুরুর মাত্র ৬৩ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে নেন মেহেদী তেরেমি। বিরতি থেকে ফেরার মাত্র ১৯ সেকেন্ডের মধ্যে গোল করে ব্যবধান দ্বিগুণ করে মোসা মারেগা।
ম্যাচ শেষ হওয়ার ৮ মিনিট আগে গোল করে ব্যবধান কমান ফেদেরিকো চিয়েসা। তবে এরপর আর কোনো গোল করতে পারেনি জুভেন্টাস। এর ফলে ২-১ গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
আগামী ৯ মার্চ নিজেদের মাঠে পোর্তোকে আতিথ্য দিবে জুভেন্টাস। নিজেদের মাঠে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ আছে জুভেন্টাসের।
বার্তাবাজার/নব