আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতির ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার সকালে উপজেলার আড়াইসিধা উনার গ্রামের নিজ বাড়িতে সকাল আড়ে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের বড় ছেলে মোঃ শাহিন উনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি ৪-ছেলে-৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেছে গেছেন। উনার মৃত্যু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা চিনিয়ে আনতে ভূমিকা পালন করেন। তাছাড়া তিনি রাজনৈতিক জীবনে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। মৃত্যু আগে পর্যন্ত তিনি আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। তাছাড়াও তিনি আড়াইসিধা কে.বি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর