দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটে ৮ বাংলাদেশি

ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের তালিকায় আছেন দুই বাংলাদেশি। তারা হলেন- দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব-তামিমের ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড। সাকিব-তামিম ছাড়াও এই ক্যাটাগরিতে আছেন লকি ফার্গুসন, জেসন হোল্ডার, বাবর আজম, কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, ডেভিড ওয়ার্নার, কাইরন পোলার্ড, কাগিসো রাবাদার মতো টি-টোয়েন্টির বড় তারকারা।

সাকিব-তামিম ছাড়াও দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটে আছেন ইমরুল কায়েস, সাব্বির রহমান, লিটন দাস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।

ড্রাফটে আছেন মোট ২৫২ জন বিদেশি ক্রিকেটার। তাদের থেকে দল পাবেন ৭ জন। পুরো ড্রাফট থেকে দল পাবেন ৩৫ জন। স্থানীয় কোটায় থাকবেন ২৮ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর