ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরকে সামনে রেখে আজ ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিলাম অনুষ্ঠিত হবে। আইপিএলের নিলামে আছেন চার বাংলাদেশি। এদের মধ্যে একজন সাকিব আল হাসান।
এবারের আইপিএলে সাকিব সবচেয়ে দামি ক্রিকেটার হবেন বলে মনে করছেন ভারতের সাবেক পেসার আশিস নেহরা। ২ কোটি ভিত্তিমূল্যের সাকিবকে নিতে বেশ কয়েকটি দল আগ্রহী।
সম্প্রতি স্টার স্পোর্টসকে নেহরা বলেন, আবারও আইপিএল নিলাম, বেশ কয়েকটি বড় নাম। তবে একটি নাম হয়তো শীর্ষে থাকবে। হয়তো সে-ই হবে এবারের আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়। সে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
নিষেধাজ্ঞার কারণে আইপিএলের ১৩তম আসরে খেলতে পারেননি সাকিব। সাকিব ছাড়াও নিলামে থাকছেন মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। এদের মধ্যে মুস্তাফিজের ভিত্তিমূল্য ১ কোটি, রিয়াদের ৭৫ লাখ ও সাইফউদ্দিনের ৫০ লাখ রুপি।
বার্তাবাজার/নব