বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ১১ কোটি ৪৩ হাজার

করোনার বিভিন্ন টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৩ হাজার। মৃত্যু হয়েছে ২৪ লাখ ৪০ হাজার। সুস্থ হয়েছে ৮ কোটি ৫৩ লাখ ২৩ হাজার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য জানিয়েছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৪ লাখ ৫৩ হাজার। মৃত্যু হয়েছে ৫ লাখ ২ হাজার।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৯ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৩৮ জন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর