করোনা ভ্যাকসিন কর্মসূচির ১১তম দিনে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকা নেবেন খেলোয়াড়রা। এদিকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন কূটনীতিকেরা।
টিকা নিয়ে শঙ্কা কেটে যাওয়ায় হাসপাতাল ও কেন্দ্রগুলোতে বেড়েছে টিকা গ্রহীতাদের ভিড়। অনেক জায়গায় চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৩শ’ ৬৮ জন। এর মধ্যে রাজধানীতে টিকা নিয়েছেন দেড় লাখের বেশি মানুষ।
বুধবার সারা দেশে টিকা নেন ২ লাখ ২৬ হাজার ৭৫৫ জন। এখন পর্যন্ত টিকার জন্য প্রায় ২৫ লাখ মানুষ নিবন্ধন করেছেন।
বার্তাবাজার/পি