পলিটেকনিকের হোস্টেল খোলার নির্দেশ

ফেব্রুয়ারি ২২ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খোলার জন্য কতৃপক্ষের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। এসময় ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে ৬০ শতাংশের বেশি ছাত্রছাত্রীরা অবস্থান করতে পারবে না।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ ফেব্রুয়ারি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে যাতে নির্বঘ্নে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নিতে পারে তার জন্য ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দিতে হবে। পলিটেকনিকগুলোতে শিক্ষার্থীদের ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে বসবাস করাসহ পরীক্ষার জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মনত্রণালয়।

এছাড়া কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আরেকটি কমিটি গঠন করবে। প্রতিষ্ঠানের মনিটরিং কমিটি এবং কেন্দ্রীয়ভাবে গঠন করা কমিটি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা পর্যবেক্ষণ করবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করতেও নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজার দিয়ে বেশি বেশি হাত ধুতে হবে।

মনিটরিং কমিটিগুলো তিনবেলা শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করবে, স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করবে। পলিটেকনিকগুলো স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠানের সঠিক পদক্ষেপ গ্রহণ করবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর