যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে। স্কুল-কলেজ, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ড হচ্ছে। গ্রাম শহর হচ্ছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সদরপুর উপজেলার চরবৃষ্ণুপুর ইউনিয়নের কাজীডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬২ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের ভিত্তিপুস্তর উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সঠিক ভাবে পালন করতে পারি। আপনাদের সাথে নিয়ে যুবলীগকে সুসংগঠিত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। আমার নির্বাচনী ৩ উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করব।
চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদরপুর উপজেল চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নেত্রীবৃন্দরা।
মিজানুর রহমান/বার্তাবাজার/হৃ.আর