ফটিকছড়িতে অবৈধ ইটভাটা উচ্ছেদ

চট্টগ্রামের ফটিকছড়িতে গড়ে উঠা তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।

এসময় উপজেলার নাজিরহাট পৌরসভা এলাকার হালদা ব্রিকস (এইচ বি), হারুয়ালছড়ি ইউনিয়নের জারিয়া ব্রিকস (জে বি) ও পাইন্দং ইউনিয়নের গ্রামীণ ব্রিকস (জি বি) ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বার্তা বাজারকে বলেন, ১৮ ফেব্রুয়ারি মধ্যে চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশ রয়েছে। আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে এ নির্দেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আজ ফটিকছড়িতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রামের ১৫টি উপজেলায় এ অভিযান পরিচালিত হবে।

অভিযানে বিজিবি,র‌্যাব ও পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

ওবাইদুল আকবর রুবেল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর