যশোরের গ্রামগুলো ইটভাটার দখলে, ধুলায় ধুলায় অতিষ্ঠ মানুষ

যশোরের শহরতলি সদর উপজেলা বাদে আশেপাশের উপজেলার গ্রামগুলো বর্তমানে অবৈধ ইটভাটার দখলে। যশোরে রয়েছে ১৮০টির ও বেশি অবৈধ ইটভাটা। যেগুলোর মালিক ওই এলাকাগুলো প্রভবশালী ব্যাক্তিরা। আর এই অবৈধ ইটভাটা গুলো যশোরের আশেপাশের উপজেলা যেমন, ঝিকরগাছা, চৌগাছা, মনিরামপুর উপজেলার প্রত্যন্ত গ্রামের মধ্যে গড়ে উঠেছে। যেখানে এককথায় গা-ঢাকা দেবার মতো।

উপজেলার ছোটখাটো বাজারঘাটের মধ্যে দিয়ে এই ইটভাটার মাটি বহন করা অবৈধ ট্রলি বা ট্রাক্টর চলাচলের কারনে প্রতিনিয়ত লেগে থাকে যানজট। আবার কখনো কখনো এই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে অনেক স্কুল পড়ুয়া শিশু।

সম্প্রতি গত তিন মাসে এই উপজেলা গুলোতে ৩-৪টা সড়ক দুর্ঘটনার খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াগুলোতে দেখা গেছে। যেগুলোতে যারা আহত এবং নিহত হয়েছে তারা বেশিরভাগই শিশু ও কিশোর। গ্রামের কম প্রশস্ত রাস্তায় বেপরোয়া গতিতে প্রতিনিয়তই ঘটছে এ ধরনের দূর্ঘটনা।

ঝিকরগাছার ভুক্তভোগী গ্রামবাসী মোতালেব মিয়া বার্তা বাজারকে বলেন, এই গ্রামের মধ্যে অনেক অবৈধ ইটভাটা এসে গেড়ে বসেছে যাদের কোন অনুমোদন নেই। আর এই ইটভাটার মাটি ট্রাক্টরে করে গ্রামের মধ্যে দিয়ে বহন করায় গ্রামের রাস্তাগুলোর অবস্থাও দিন দিন বেহাল হয়ে যাচ্ছে। ইটভাটার ট্রাক থেকে রাস্তায় থামকো থামকো মাটি পড়ে বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে যায়। ঘটে নানা রকম মোটরসাইকেল দূর্ঘটনা। আবার গ্রীষ্মের কড়া রোদ্দুরে ধুলোবালিতে অন্ধকার হয়ে যায় এই সকল সড়ক। আমরা চাই ইটভাটা গুলোকে দূরে স্থানন্তর করা হোক।

প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করলেও থামেনি তাদের এই জুলুম। দ্রুত ইটভাটা গুলোর বিরুদ্ধে কাঠোর থেকে কঠোরতম ব্যাবস্থা গ্রহন করার দাবী এলাকাবাসীর।

এ্যান্টনি দাস/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর