“বিমানের সেবার মান নিশ্চিত করতে কোন আপোষ নয়”

বিমানের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কোন আপোষ বরদাস্ত করা হবে বলে না উল্লেখ করেন,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোটর ট্রান্সপোর্ট বিভাগের বাণিজ্যিক সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিমান সেবার মানের কোন ঘাটতি পরিলক্ষিত হলে এবং কর্মরত কারো বিরুদ্ধে বিন্দু মাত্র দুর্নীতির আভাস কিংবা কাজে অবহেলার অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন ‘দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পের উন্নয়নে নিরলসভাবে সরকারের কাজের প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে এ দুই শিল্পের চেহারা। উদ্ভাবনী, বহুমাত্রিক ও গতিশীল কর্ম পরিকল্পনার মাধ্যমে বিমানের রাজস্ব আয় বাড়াতে হবে। বিমানের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতাকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

মাহবুব আলী বলেন, যে দেশ শেখ মুজিবুরের মতো মহান নেতাকে পেয়েছে সে দেশ কখনও পিছিয়ে থাকতে পারে না। তারই স্বপ্ন বাস্তবায়নের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, মহামারি করোনা কারণে ক্ষতিগ্রস্ত দেশীয় এয়ারলাইন্সগুলিকে সহায়তা করার জন্য বিগত বছরের ২৬ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট এর ক্ষেত্রে প্রযোজ্য পার্কিং চার্জ, ল্যান্ডিং চার্জ, বোর্ডিং চার্জ, বিএনএইচও চার্জ ও সিকিউরিটি চার্জ একশভাগ মওকুফ করেছে সরকার। এবার বিমান মোটর সার্ভিস সেন্টারে বাণিজ্যিক সেবা কার্যক্রম শুরু হওয়ার ফলে সবাই এই আধুনিক মোটর সার্ভিস সেন্টার থেকে সাশ্রয়ী মূল্যে সেবা গ্রহণ করতে পারবেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর