নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে কর্ণফুলী নদী পাড়, বাড়ছে দুর্ঘটনা

চট্টগ্রামের কর্ণফুলী নদী পারাপারের ভোগান্তির আরেক নাম ঘাট। ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত বোট গুলো অতিরিক্ত যাত্রী বোঝাই করে পারাপার করে নদীতে। অন্য উপায় না থাকায় যাত্রীরাও চড়তে বাধ্য হন এসব বোটে।

দু’পাড়ের মানুষের নদী পাড়ি দিয়ে চট্টগ্রামের বিভিন্ন শহরে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ঘাটের ইজারাদারা নেন বাড়তি ভাড়াও। তার ওপর বোটে বহন করে ধারণক্ষমতা বাইয়ে অতিরিক্ত যাত্রী। ফলে ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেন প্রতিদিন লক্ষধিক মানুষ। ঘটে নৌকা ডুবিসহ নানান দূর্ঘটনা। রাতে নেওয়া হয় অতিরিক্ত ভাড়াও। গত মঙ্গলবার ১২ নম্বর ঘাটে যাত্রীবাহী কাটের নৌকা ডুবে সৈকত বড়ুয়া (২৮) নামে এ ব্যাক্তি মারা যাওয়ার ঘটনাও ঘটে।

সূত্রে জানা যায়, কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত নগর ও দক্ষিণ পাড়ের মানুষের পারাপারের জন্য ফিরিঙ্গি বাজার ফেরিঘাট, বাংলা বাজার ঘাট, ডাঙ্গারচর সল্টগোলা ঘাট, জুলধা ৯নং ঘাট, ১১নং মাতবর ঘাট, ১২নং লেচু তলা ঘাট, ১৪নং বদলপুরা ঘাট, ১৫নং রাঙ্গাদিয়া ফেরিঘাটসহ এসব ঘাটের ইজারা দেয় চট্টগ্রাম সিটি কপোরেশন।

এসব ঘাট দিয়ে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, পটিয়াসহ কয়েকটি উপজেলার বিদেশযাত্রী, হজ্ব যাত্রী, পশ্চিম অঞ্চলের শহরমূখী মানুষসহ মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, কাফকো, সিইউএফএল, কোরিয়ান কেইপিজেড, কর্ণফুলী টানেল ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের হাজারো চাকরিজীবীরা প্রতিদিন নদী পারাপার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারাপারের জন্য ইঞ্জিনচালিত নৌকাগুলো চালিত হচ্ছে অদক্ষ চালক দিয়ে। নদীর এই ঘাট দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ নদী পার হয়ে থাকেন। নদীতে যখন পানি বাড়ে তখন ছোট নৌকা বা বোটে ৩০-৩৫ জন মানুষ নিয়ে নদী পার হওয়া যে কতটা ঝুঁকিপূর্ণ তা না দেখলে বিশ্বাস করা কঠিন।

নদীর পাড়েও যাত্রী ওঠানামায় রয়েছে নানা সমস্যা। ঘাটে ইজারাদারা মানুষের তুলনায় নৌকা না রাখায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ যাত্রীদের। অন্য উপায় না থাকায় যাত্রীরাও চড়তে বাধ্য হন এসব বোটে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ঘাটের ইজারাদারা নেন বাড়তি ভাড়াও। তার ওপর বোটে বহন করে ধারণক্ষমতা বাইয়ে অতিরিক্ত যাত্রী। ফলে ঘটে নৌকা ডুবিসহ নানান দুর্ঘটনা। বর্ষা মৌসুমেও ইঞ্জিনচালিত নৌকা দিয়ে অতিরিক্ত যাত্রী পারাপার করলে নিরাপত্তাহীনতায় ভোগেন যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, ইঞ্জিন চালিত নৌকা গুলো ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে। ঘাট পারাপারে নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া, দেয়া হয় না লাইফ জ্যাকেট। এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। তারপরও যানজট এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় তাদের।

বিদেশযাত্রীরা অভিযোগ করে বার্তা বাজারকে বলেন, বিদেশ যাওয়ার সময় নৌকা রির্জাভ করে বাড়তি ভাড়া দিয়ে পার হতে হয় আমাদের। অনেক সময় লোকাল নৌকা করে পার হতে গেলে ঘাটের মাঝিরা মালামাল ও অতিরিক্ত ভাড়া দাবী করে হয়রানী করে। এতে করে অনেক সময় বিমান বন্দরে ঠিক সময়ে যাওয়াও সম্ভব হয় না। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে হরহামেশা নৌকাডুবিসহ ছোটখাট দূর্ঘটনা ঘটে।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বার্তা বাজারকে বলেন, ঘাটে যাত্রীদের হয়রানী, বাড়তি ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বোঝাইসহ নানান অনিয়মের অভিযোগে বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালতে জরিমানাও করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভাড়া ও যাত্রী নির্ধারণ করে লাগানো হয়েছে সাইনবোর্ড। নৌকার মাঝি ও যাত্রীদের সচেতন হওয়া প্রয়োজন। আমরা তাদের নজরদারীতে রেখেছি।

সুমন শাহ্/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর