নাটোরের সিংড়ার নিমাকদমা এলাকা থেকে ১২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মিঠুন (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার পৌর এলাকার দক্ষিণ দমদমার এরশাদের পুত্র। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়
এ বিষয়ে সিংড়া থানায় ক্ষমতা আইনে ধারা ২৫ বি এ মামলা হয়েছে। মামলার অপর আসামী মানিক সাহা (৩০) নামে একজন পলাতক রয়েছে। সে সিংড়া বাজার এলাকার রাম সাহার পুত্র এবং সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নূরে এ আলম সিদ্দিকী বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ ফাঁড়ি থানার ইনচার্জ সোহেল রানার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মিঠুন নামে একজনকে আটক করা হয়েছে।
মানিক সাহা নামে একজন পলাতক রয়েছে তাকে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান।
রবিন খান/বার্তাবাজার/হৃ.আর