কোভিড মোকাবেলায় পুরস্কারে ভূষিত হচ্ছে চট্টগ্রামের ৫ ম্যাজিস্ট্রেট

কোভিড-১৯ মহামারী পরিস্থিতি সাহসিকতার সাথে মোকাবেলা করায় চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর পাঁচ জন ম্যাজিস্ট্রেটকে “ম্যাজিস্ট্রেট অব দ্যা ইয়ার-২০২০” পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন।

তাঁরা হলেন- সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সনজিদা, কৌশিক আহম্মদ খোন্দকার, শিপলু কুমার দে, মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এবং বিশ্বেশ্বর সিংহ।

চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী এই পাঁচজনকে ম্যাজিস্ট্রেট অব দ্যা ইয়ার ২০২০ হিসেবে আখ্যায়িত করে উৎসাহ মূলক প্রশংসাপত্র ও পুরস্কারে ভূষিত করছেন। এই সংবাদ আদালত পাড়ায় ছড়িয়ে পড়লে এক প্রকার উৎসব আনন্দ বিরাজ করতে দেখা গেছে।

আদালত পাড়ায় একাধিকের সাথে আলাপকালে বার্তা বাজারকে বলেন, কাজের স্বীকৃতি পেলে দায়িত্বের ভীত মজবুত হয়।

মুজিব বর্ষে প্রধান বিচারপতির নির্দেশনা মতে উল্লেখযোগ্য মামলা নিষ্পত্তিতে সকল বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য নির্দেশনা দেন চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। একই সাথে তিনি কোভিড-১৯ পরিস্থিতি ও আন্তরিকতার সঙ্গে কাজ করে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যক্রম সচল রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম আদালতের সকল বেঞ্চ সহকারী, স্টেনো গ্রাফার ও স্টেনো-টাইপিস্টসহ গুরুত্বপূর্ণ সহায়ক পদে নিয়োজিত কর্মচারীদের কাজ করার সুবিধার্থে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। সহায়ক পদের কর্মচারীদের কাজের গুরুত্ব তুলে ধরে তাদেরকে ও মামলার দ্রুত নিষ্পত্তিতে ভূমিকা রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

উল্লেখ্য, কোভিড-১৯ মহামারীর মধ্যেই ও অত্র ম্যাজিস্ট্রেসীতে উল্লেখযোগ্য হারে মাদক ধ্বংস ও নথি ধ্বংস করা হয় এবং মামলা নিষ্পত্তি করা হয়।

মামুনুর রশিদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর