সারাদেশে করোনা টিকা গ্রহণ করেছে প্রায় ১৬ লাখ মানুষ। এর মধ্যে মাত্র ৫১০ জনের দেহে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ পর্যন্ত মোট ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন পুরুষ এবং ৫ লাখ ১৭ হাজার ৬৪৯ জন নারী টিকা গ্রহণ করেছে।
এদিকে গত একদিনে সারাদেশে ২ লাখ ২৬ হাজার ৭৫৫ জন করোনা টিকা গ্রহণ করেছেন। তার মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২০৩ জন পুরুষ এবং ৮১ হাজার ৫৫২ জন নারী।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এ দিন মোট পাঁচ জনের দেহে করোনা টিকা প্রদান করা হয়। পরে ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে এই টিকাদান কর্মসূচি শুরু হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম