রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধায় হাতিরঝিল থানার পিয়ারাবাগ এলাকা থেকে তাকে আটক করে উত্তরা জোনাল টিম। আটকের সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
জানা যায়, আটককৃত ব্যক্তির নাম-মোঃ আব্দুর রহিম (২৫)।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম