জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
স্কুল জীবন থেকেই আপেল মাহমুদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। এরপর কলেজ জীবনে প্রথম ত্রিশাল পৌর ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদকের দায়িত্বকালে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অনুষদ, আবাসিক হল ও বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। যার স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনের সুযোগ লাভ করেন।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা আপেল মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন। তার ওই অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ ।
আপেল মাহমুদ ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক ইব্রাহিম খলিলের কনিষ্ঠপুত্র। সে পৌরশহরের দরিরামপুর গ্ৰামের বাসিন্দা
আপেল তার অনুভূতি ব্যক্ত করে বার্তা বাজারকে বলেন, ছাত্রলীগের গণ্ডি পেরিয়ে আওয়ামী লীগের বৃহৎ গণ্ডিতে যাত্রার শুরুতেই বিনম্র শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের সকলকিছুর প্রেরনাদাতা। নেত্রীর প্রতি সমগ্র বাঙালির মতো আমারও অশেষ ঋণ।
তিনি বার্তা বাজারকে আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য হিসেবে কাজ করার সুযোগ পাওয়ায় দারুণভাবে উচ্ছ্বসিত বোধ করছি। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ স্যারের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
মতিউর রহমান সেলিম/বার্তাবাজার/হৃ.আর