পাবনায় পর্দা নামলো ১০দিনব্যাপী পুষ্প মেলার

পাবনায় শেষ হয়েছে ১০দিনব্যাপী পুষ্পমেলার। বুধবার (১৭ ফেব্রয়ারি) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী পাবনা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেলাটির পর্দা নামে।

অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী পাবনার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ শামসুল আলম’র সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি অফিসার হাসান রশিদ হুসাঈনী’র পরিচালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকার, মিশন নার্সারীর স্বত্ত্বাধিকারী কামাল হোসেন প্রমুখ।

পরে মেলায় অংশগ্রহনকারী নার্সারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এবং সেই সাথে উপস্থিত সবাইকে বাড়ীর আঙ্গিনায়, বাসার ছাদে ফুল গাছ লাগানোর আহ্বান জানান।

মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর