জামালপুরে নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৫সক্রিয় সদস্যকে ১৫বছরের সশ্রম কারাদন্ড এবং ১৫হাজার করে টাকা জরিমানা করেছে জামালপুরের বিশেষ আদালত। এদের মধ্যে এক আসামী ছাড়া বাকীরা উপস্থিত ছিলেন।
বুধবার (১৭ফেব্রুযারি) দুপুরে জামালপুর বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি মোহাম্মদ খাজা আলম বার্তা বাজারকে জানান, ২০০৯সালে জামালপুর সদর উপজেলার বন্ধ চিতলিয়া গ্রামের জনৈক আজিজুল হকের বাড়ী থেকে নাশকতার প্রস্তুতি নেওয়ার কালে র্যাব সদস্যরা নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৫সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
আদালতে আসামী উপস্থিত ছিলেন- কারী সাইদুর রহমান, আক্কাস আলী ওরফে জালাল হোসেন, সাইদুল মিয়া, আজিজুল হক। এদের বাকী এক আসামী রুকনুজ্জামান পলাতক রয়েছে।
প্রত্যেক আসামীকে ১৫বছরের কারাদন্ড এবং ১৫হাজার টাকা করে জরিমানা করেন বিশেষ আদালত।
ইয়ামিন মিয়া/বার্তাবাজার/হৃ.আর