ইউপি চেয়ারম্যানরা এক নম্বর ফ্রন্টলাইনার: রেলমন্ত্রী

মহামারি করোনার মধ্যে ফ্রন্ট লাইনার যোদ্ধা হিসেবে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের মাঝে পদ বিতরণকালে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, দেশের এক নম্বরের ফ্রন্ট লাইনার হলো প্রত্যেকটা ইউপি চেয়ারম্যান।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনের এক হোটেলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কতৃক আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের ইউপি চেয়ারম্যানরা মাঠ পর্যায়ে থাকে সেখানে প্রশাসন তাদের নেতৃত্বে কাজ করে থাকে। সুতারাং ফ্রন্ট লাইনারদের মধ্যে তাদের অবস্থান এক নম্বরে।

রেলপথ মন্ত্রী সকল ইউপি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের সম্মান দিতে পারলে দেশের জনগণকে সম্মান দেয়া হবে। আপনারা দেশের জনগণের সবচেয়ে কাছে অবস্থান করেন। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্যেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনাদের সঠিক দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য দেশের জনগণ আওয়ামী লীগকে এত ভালোবোসে। আর তাই জনগণ বারবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখছে বলে জানান তিনি।

আমি করোনা টিকা নিয়েছি জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামের মানুষ করোনা টিকা নিতে যেন ভয় না পায়। তাদের বুঝিয়ে বলবেন। আপনারা এ টিকার বিষয়ে তাদের গুরত্বারূপ করবেন।

এ অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি এস এম জাকারিয়া আলম স্বাক্ষরিত প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে ইউনিয়ন পরিষদকে আরও কার্যকর করতে প্রস্তাবনা ও দাবি জানানো হয়।

এছাড়াও ইউনিয়ন পরিষদ ফোরামের পক্ষ থেকে চেয়ারম্যান, সদস্য, সচিব ও গ্রাম পুলিশদের পক্ষে ১৫ দফা দাবি তুলে ধরা হয়।

এসব দাবির বিপরীতে রেলমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, আপনাদের এই দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে সঠিক ভাবে তুলে ধরা গেলেই এসবের সমাধান হয়ে যাবে। এর জন্য আন্দোলন করার দরকার হবে না।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর