ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি এবং আআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসনাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।
আবুল হাসনাত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি ও দলটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য। এর আগে তিনি দীর্ঘদিন বৃহত্তর লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
বার্তাবাজার/ভি.এস