ড্রাম ট্রাক চাপায় প্রাণ গেল সবজি বিক্রেতার

ফরিদপুরের সদরপুরে ড্রাম ট্রাক চাপায় লিটন শেখ (৩৫) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালন্দ-তাড়াইল বাইপাস সড়কের চরডুবাইল চৌরাস্তার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত লিটন শেখ ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের দোপপাশা গ্রামের মৃত শেখ নুরু ইসলামের পুত্র।

জানা যায়, সে প্রতিদিনের ন্যায় ভ্যান যোগে সবজি বিক্রি করতে বের হলে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে সেখানেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ট্রাকসহ ঘাতক চালক গোলাম মাওলাকে আটক করেছে। এ ব্যাপারে সদরপুর থানায় নিহতের ভাই বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর