জাতীয় একটি দৈনিকে হাসপাতালে ধনু এমপির শাসন শিরোনামে সংবাদ প্রকাশের জেরে ময়মনসিংহের ভালুকা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সোহেলি শারমিনের অনিয়ম ও অপসারন দাবিতে মহা-সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
কর্মসূচি চলাকালে মহাসড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভুগান্তিতে পরে চলাচলরত যাত্রীরা। পরে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের আশ্বাসে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ আন্দলকারীদের কর্মসূচি তুলে নেয়ার আহবান জানান।
এছাড়াও ডা.সোহেলি শারমিনের অপসারনসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান কর্মসূচিতে অংশ নেয়া মুক্তিযোদ্ধাগন ও আন্দলনকারীরা।
আরিফুর হক পলাশ/বার্তাবাজার.হৃ.আর