সিরাজগঞ্জের উল্লাপাড়ার সিংহগাতী নামক গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী- স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব-১২। সেই সাথে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪ টি মুঠোফোন জব্দ করা হয়।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে র্যাব-১২ এর ভার প্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল জেলার সিংহগাতী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারের সাথে জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উল্লপাড়া উপজেলার সিংহগাতী গ্রামের মৃত আবু তাহের মোল্লার ছেলে মো. মাসুদ রানা (৩৮) র মোও মাসুদ রানার স্ত্রী মোছাঃ সুখী খাতুন (২৭)।
গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক)ধারায় মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামত উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এম এ মালেক/বার্তাবাজার/হৃ.আর