জয়পুরহাটে ইয়াবাসহ আটক-২

জয়পুরহাটের পাঁচবিবিতে ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পাঁচবিবি পৌরসভার নারায়নপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ওই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সিমা আক্তার (২৫) ও পাঁচবিবি নাকুরগাছী এলাকার আয়নালের মেয়ে রুমি আক্তার (২২)।

ডিবি পুলিশের ওসি শাহেদ আল-মামুন বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়নপুর এলাকায অভিযান চালিয়ে সিমা আক্তার ও রুমি আক্তারকে আটক করা হয় এবং তাদের নিকট থাকা এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মিলন রায়হান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর