যুক্তরাজ্যে আগামী ২০২৭ সাল পর্যন্ত অগ্রাধিকার বাজার সুবিধা (জিএসপি) পাবে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এমনটাই জানিয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাইকমিশনার।
যুক্তরাজ্য-বাংলাদেশ প্রথম বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন নিয়েই আয়োজন করা হয়। ব্রিটিশ হাইকমিশনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ হাইকমিশনার সংবাদ সম্মেলনে বলেন, দুই ধাপে তিন বছর করে যুক্তরাজ্যের সকল বাজারে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ। প্রথম ধাপে ২০২৪ সাল এবং পরবরতী ধাপে ২০২৭ সাল পর্যন্ত এই সুবিধা পাবে বাংলাদেশ।
বার্তাবাজার/ভি.এস