সমাবেশের ঘোষণা দিয়ে উপস্থিত হয়নি বিএনপির হাইকমান্ড

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে রাজধানীতের জাতীয় প্রেসক্লবের সামনে সমাবেশ করেছে দলটি। বুধবার (১৭ ফেব্রুয়ারি) আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় কমিটির কোনো উচ্চ পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন না।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, কেন্দ্রীয় কর্মসূচীতেও উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক কোনো নেতা নেই। এমনকি কর্মী সমর্থকও উল্লেখযোগ্য ছিল না। তবে উপস্থিত নেতৃবৃন্দ বারবার মাইকে বলছিলেন, দলের স্থায়ী কমিটির নেতারা আসছেন। কিন্তু সমাবেশ শেষ হয়ে গেলেও তাদের কাউকে দেখা যায়নি।

অবশেষে দলের মধ্যম সারির নেতাদের উপস্থিতিতেই সম্পন্ন করা হয় সমাবেশ কর্মসূচী। লোক সমাগম কম হওয়ায় প্রেসক্লাবের সামনের রাস্তার একটি লেনে স্বাভাবিকভাবে যান চলাচল করছিল।

সমাবেশে উপস্থিত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খেতাব কেড়ে নিয়ে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলা যাবে না।

সিনিয়র নেতা না থাকায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য আমান উল্লাহ আমান।

তিনি বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের চিন্তা করলে সরকারের হাত জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে। সরকারের পায়ের নিচে মাটি নেই। সরকারের সাথে জনগণ নেই। আজকের সমাবেশে আসতে নেতাকর্মীদের বাঁধা দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর