ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের ভারতীয় দলে পরিবর্তন

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফেরে ভারত।

আগামী ২৪ ফেব্রুয়ারি দিবা-রাত্রির টেস্টে মুখোমুখি হবে দুইদল। আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে আগামী ৪ মার্চ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সিরিজের বাকি দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শেষ দুই টেস্টের দলে জায়গা পেয়েছেন পেসার উমেশ যাদব। তবে তাকে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে।

এদিকে স্কোয়াড থেকে বাদ পড়েছেন শার্দুল ঠাকুর। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে বিজয় হাজারে ট্রফি খেলতে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে।

শেষ দুই টেস্টের ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত , ঋদ্ধিমান সাহা, কূলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং উমেশ যাদব।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর