ব্রাহ্মণবাড়িয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ

ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা ও নবীনগর উপজেলার ছাগল পালন খামারীদের নিয়ে সদর উপজেলার একটি প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিনে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়।

আজ বুধবার দুপুরে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবদুল জব্বার শিকদার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মোঃ আবুল কালাম আজাদ ও সভাপতি ছিলেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ এ,বি,এম সাইফুজ্জামান। প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্প পরিচালক মোঃ শরিফুল হক, ডাঃ নন্দ দুলাল ঠিকাদার, শাহজামাল খান ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ। উক্ত প্রশিক্ষণে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা অংশগ্রহণকারী সকল খামারীদের ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে, রোগ প্রতিরোধ, টিকা প্রদান, ছাগলের বিকল্প দুধ হিসেবে মিল্ক রিপ্লেসার তৈরি করে খাওয়ানোর নিয়মাবলি, প্রাকৃতিক প্রজনন সেবাসহ ছাগলের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে খামারীরা ছাগল পালনে আরও উৎসাহিত হচ্ছে এবং ছাগলের এই ব্ল্যাক বেঙ্গল জাত সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের একটি অতি গুরুত্বপূর্ণ প্রাণিসম্পদ। আমাদের দেশে আদিকাল থেকে যে ছাগল লালিত পালিত হচ্ছে তা ব্লাক বেঙ্গল ছাগল, আর বিদেশ থেকে বিশেষত: ভারত থেকে আমদানীকৃত রামছাগল। এ দেশের আবহাওয়া ব্লাক বেঙ্গল জাতের ছাগল পালনে অত্যন্ত উপযোগী। ব্লাক বেঙ্গল জাতের ছাগল পালনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর বেকারত্ব দূরিকরণ এবং দারিদ্র বিমোচন সহজেই সম্ভব। ”ব্লাক বেঙ্গল” পৃথিবীর ৫টিসেরা মাংস উৎপাদন জাতের মধ্যে অন্যতম। এদের বাচ্চা উৎপাদন ক্ষমতা অধিক, মাংস সুম্বাদু, চামড়া আন্তর্জাতিক মানের, দেশের জলবায়ুতে এর জীবনযাপনের উপযোগিতা বেশি এবং দারিদ্র বিমোচনের হাতিয়ার। যে কেউ কম পুঁজিতে ব্লাক বেঙ্গল জাতের ছাগল পালন করতে পারে।

ব্লাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা রাম ছাগলের চেয়ে বেশি, ফলে ব্লাক বেঙ্গল ছাগলের চিকিৎসার খরচ, বিড়ম্বনা এবং মৃত্যুহার কম। ব্লাক বেঙ্গল ছাগল রাম ছাগলের চেয়ে অনেক আগে বয়ো:প্রাপ্ত হয় এবং একই সময় রাম ছাগলের তুলনায় ২ থেকে ২.৫ গুন বেশি বাচ্চা জন্ম দেয়। এ সময় বক্তারা আরও বলেন, ব্লাক বেঙ্গল জাতের ছাগলের মাংস ও চামড়ার গুনাগুন রাম ছাগলের চেয়ে উন্নত। খামারী পর্যায়ে ব্লাক বেঙ্গল ছাগলের প্রাকৃতিক প্রজনন সেবা প্রদান, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের মাধ্যমে রোগ নিয়ন্ত্রনের ব্যবস্থাপনার উন্নয়ন, ছাগল পালন ও পাঁঠা পালনে আগ্রহী দক্ষ জনবল তৈরিতে বর্তমান গণতান্ত্রিক সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় “ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারন প্রকল্প” গ্রহণ করেছেন। এ সময় প্রশিক্ষনার্থীরা বলেন, উক্ত প্রশিক্ষণের মাধ্যমে ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাতটি পুনরুদ্ধার হবে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর