গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর প্রতিবাদে সড়ক অবরোধ ও বাসে অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থীরা।
বরিশাল শহরের রূপাতলী হাউজিং এলাকায় মঙ্গলবার গভীর রাতে ছাত্র-ছাত্রীদের মেসে অতর্কিত হামলার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি করেন।
এ হামলার ঘটনায় বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মুখে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সকাল ১১টার দিকে তারা কুয়াকাটা এক্সপ্রেস নামে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করেন।
বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাত ও লাঞ্ছিত করার পর হামলাকারী পরিবহন শ্রমিকের বিচা দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থরা। এরই জের ধরে সড়ক অবরোধের সময় নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের মেসে গভীর রাতে হামলা চালায় শ্রমিকরা। এ ঘটনার পর থেকেই উত্তপ্ত হতে শুরু করে বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছেন তিনিসহ অপর শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নেতৃত্বদানকারীদের নিয়ে বৈঠক করছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্র নিশ্চিত করেছে।
বার্তাবাজার/ভি.এস