র‍্যাঙ্কিংয়ে তামিম-তাইজুলের উন্নতি, লিটন-রাহির ক্যারিয়ার সেরা রেটিং

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হেরে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। উইন্ডিজদের বিপক্ষে হোয়াইটওয়াশ হলেও ভালো পারফর্ম করে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছে টাইগার বোলার-ব্যাটসম্যানরা।

আইসিসির হালনাগাদকৃত ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন লিটন দাস। ক্যারিয়ার সেরা ৫০৭ রেটিং নিয়ে ৫৪ নম্বরে আছেন তিনি। ৫ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন ওপেনার তামিম ইকবাল।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ২৩ নম্বরে মুশফিকুর রহিম, ৩৬ নম্বরে মুমিনুল হক ও ৩৩ নম্বরে আছেন সাকিব আল হাসান। ঢাকা টেস্টে ৮ উইকেট শিকার করে ৫ ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম। আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২২ নম্বরে আছেন তিনি।

এছাড়াও সাকিব আল হাসান ২৩ নম্বরে, মেহেদী হাসান মিরাজ ২৫ নম্বরে, নাঈম হাসান ৫০ নম্বর পজিশনে আছেন। ক্যারিয়ার সেরা ৩৭৪ রেটিং নিয়ে ৪৭ নম্বরে উঠে এসেছেন আবু জায়েদ রাহি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর