কপোতাক্ষ নদে নৌকাডুবি, ৩৬ ঘন্টায়ও উদ্ধার হয়নি নিখোঁজ ৩

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপির কুড়িকাহনিয়া লঞ্চঘাটে মাটিবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিককে গত ৩৬ ঘন্টায়ও উদ্ধার করা যায়নি। সাতক্ষীরা ও খুলনা ফায়ার ব্রিগেডের দুটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উদ্ধার তৎপরতা প্রত্যক্ষ করে বার্তা বাজারকে বলেন, ভাটার কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্থ হচ্ছে। এ সময় আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনওসহ কর্মকর্তাারা উপস্থিত ছিলেন। কপোতাক্ষ পাড়ে নিখোঁজ শ্রমিকদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮ টার দিকে মাটিবাহী নৌকাডুবির এ ঘটনা ঘটে। কপোতাক্ষর পানির তোড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ১২ শ্রমিকের নয়জন উদ্ধার হলেও নিখোঁজ হন তিন শ্রমিক। এরা হলেন- বাবুর আলি, শফিকুল ইসলাম ও আবদুল আজিজ। তারা নৌকায় মাটি বহন করে আম্পানে ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ নির্মানের জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় পানির তোড়ে নৌকাটি ডুবে যায়।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর