“ভাষা আন্দোলন ছিলো আমাদের স্বাধীনতা যুদ্ধের পূর্বসুরি”

ভাষা আন্দোলন ছিলো আমাদের স্বাধীনতা যুদ্ধের পূর্বসুরি। আমাদের মধ্যে তখন থেকেই স্বাধীন চেতনার বীজ বপণ হতে থাকে। সেই চেতনার ফলশ্রুতিতে আজ আমারা স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়েছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘ভাষা আন্দোলনে জাতির পিতার ভূমিকা শীর্ষক তৃতীয় স্মারক বক্তৃতায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভাষার দাবি শুধু মাত্র রাজনৈতিক দাবি ছিলো না। এটা বাঁচার দাবিও ছিলো। একুশে ফেব্রুয়ারি আন্দোলনের ফলে আমারা আমাদের স্বকীয়তা বজায় রাখতে পেরেছি।

মোমেন বলেন, বাংলা ভাষাকে জাতির পিতা দেশ ছাড়িয়ে বিদেশও প্রতিষ্ঠা করেছেন। ভাষার দাবি রাজনৈতিক নয়, এটা বাঁচার দাবি হওয়ায় আমরা আজ মাতৃভাষার স্বকীয়তা বজায় রেখেছি। ১৯৫২ সালের মে মাসে করাচিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতির পিতা বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার প্রস্তাব তুলেন। বঙ্গবন্ধু শুধু দেশে নয় বিদেশেও বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করনে। ১৯৫২ সালে নয়াচীনে জাতির পিতা বাংলা ভাষায় বক্তব্য প্রদান করেন। এছাড়া ১৯৭৪ সালে ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে তিনি প্রথম বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করনে।

তিনি বলেন, একটা অবাক করা বিষয় হলো যে লোক (বঙ্গবন্ধু) বাংলা ভাষার জন্য সংগ্রাম করেন, আমাদের স্বাধীনতার চেতনা, স্বকীয়তার চেতনা এবং স্বাধীকার চেতনার দুয়ার উন্মোচন করেন। সেই লোকই (বঙ্গবন্ধু) স্বাধীনতা যুদ্ধের মূল ভূমিকায় অবিস্মরণীয় অবদান রাখেন। সত্যিই তার অবদানের কাছে আমরা চির ঋণী।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর