পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
বদলিকৃতরা হলেন:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ আবু সাইদ মিয়াকে বাড্ডা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মাহাবুর রহমান কে কোতোয়ালী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), সূত্রাপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক শেখ আমিনুল বাশার পিপিএম কে সবুজবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ আজগর আলীকে সবুজবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে এ বদলি করা হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম