রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫৩

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭১০ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ২৭ কেজি ৭২৫ গ্রাম গাঁজা ও ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করেছে বলে জানায় পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর