জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাব বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে এমন সিদ্ধান্ত বাতিলের দাবিতে পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে এমন সিদ্ধান্ত বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা বিএনপি।

আজ সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়। সেখানে থেকে মুল মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান তোতা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, সদস্য আনিসুল হক বাবু, কে এম মুছা, নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সনজু, সাধারন সম্পাদক হিমেল রানা প্রমূখ।

বক্তারা বলেন, জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত নেবার চিন্তা করে সরকার মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে শহীদ জিয়ার নাম স্বর্নাক্ষরে লেখা থাকবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসীদের বুকের ভেতর জিয়া অবস্থান করছে। অবিলম্বে সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান বক্তারা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর