উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে ঘরের মাঠে ৪-১ গোলে হেরেছে বার্সেলোনা। এই হারে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে বার্সা।
ইনজুরির কারণে এই ম্যাচে ছিলেন না পিএসজির দুই তারকা নেইমার ও অ্যাঞ্জেল ডি মারিয়া। অন্যদিকে সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে রয়েছে বার্সা। বার্সাকে তাদের মাটিতে হারিয়ে দেওয়া চাট্টিখানি কথা নয়।
সেটাই করে দেখিয়েছেন এমবাপ্পে। এদিকে পিএসজির কোচ মাউরিসিও পচেত্তিনো ম্যাচ শেষের এমবাপ্পের সঙ্গে তার কথোপকথন করেন। তিনি জানান, এমবাপ্পে অনুশীলনেই ন্যু ক্যাম্পে জয়ের ঘোষণা দেয়।
এ প্রসঙ্গে পচেত্তিনো বলেন, গতকাল অনুশীলনের সময় এমবাপ্পে আমাকে জিজ্ঞেস করে যে আমি ন্যু ক্যাম্পে কতবার জিতেছি? জবাবে আমি বললাম এক বার। তারপর সে বলল, আজ রাতে দ্বিতীয়বারের মত জিততে যাচ্ছেন।
বার্তাবাজার/এস.জি