সাতক্ষীরায় ইট কিনে বাড়ি ফেরা হলো না লেপ-তোষকের কারিগরের

সাতক্ষীরায় ইট ভাটায় ইট কিনে ফেরার পথে ট্রাক্টরের চাপায় এক লেপ-তোষকের কারিগরের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার দেবহাটার উপজেলার পুষ্পকটির বিসমিল্লাহ ব্রিকসে এ ঘটনাটি ঘটেছে।

নিহত ব্যক্তি হলেন সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামের মৃত আজিজেল কারিগরের ছেলে আব্দুর রাজ্জাক মোজাম(৫৫) ও পেশায় লেপ-তোষকের কারিগর।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িতে নির্মান কাজের জন্য ২হাজার ইট কিনতে পুষ্পকাটি বিসমিল্লা ভাটায় আসেন। ইট কিনে ফেরার পথে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন এমন সময় ২টি ট্রাক্টর একে অপরের সাইড দিতে যেয়ে একটির পিছনের চাকায় পিষ্ট হন। এসময় তাকে উদ্ধার করে সাাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে ঐ অবৈধ যান( ট্রাক্টর) ফেলে পালিয়ে যায় চালক পাবনা জেলার নাজিম হোসেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, ট্রাক্টর চাপায় একজন ব্যক্তির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি দেবহাটা উপজেলায় ঘটলেও নিহত ব্যক্তির বাড়ি সদর উপজেলায়।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর