ভারতের উত্তরাখন্ডে্র তপোবন বিদ্যুৎ কেন্দ্রে হিমবাহ ধসের ঘটনায় এই পর্যন্ত ৫৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ৯ জনের মরদেহ উদ্ধারের পর এখনও নিখোঁজ রয়েছেন অন্তত দেড় শতাধিক মানুষ।
উদ্ধার অভিযানে নিয়োজিত কর্মীরা জানান, দুর্ঘটনাস্থলে তীব্র স্রোতের কারণে অনেকেই ভেসে বহুদুরে চল গেছেন। কাদা মাটিতে চাপা পড়ে মারা যাওয়ার সংখ্যাও কম না। এখন পর্যন্ত বেশিরভাগ মরদেহই উদ্ধার করা হয়েছে মাটির স্তুপের নীচ থেকে।
ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও টানেলের ভেতরে আটকা পড়াদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তাদেরকে জীবিত উদ্ধার করতে পারবে কি না তা নিয়েও রয়েছে শঙ্কা।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারী হিমবাহ ধসের এই ঘটনা ঘটে। এরপর ওই এলাকার বিপুল ক্ষতিসাধণ হয়েছে। প্লাবিত হয়েছে পুরো এলাকা। ভেসে গেছে নদীর দু’ধারে থাকা বাড়িঘরও।
বার্তাবাজার/এসজে