ইসলামপুরে ৪৫ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা আটক

জামালপুরের ইসলামপুরে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের ৪৫বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সাজেদা নামে এক মহিলা আটক করেছে পুলিশ।

জানা যায়, ইসলামপুর থানা এস.আই মাহমুদুল হাসান মোড়ল এর নেতৃত্বে এস.আই আব্দুল হান্নান, এ.এস.আই এনামুল হক ও নারী পুলিশ সদস্য মৌসুমী ও ফাতেমাসহ একদল পুলিশ বুধবার(১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামপুর শহরের রেলক্রসিং এর পাশে পরিতোষের বাসা সামনে সড়কে অটো থামিয়ে মহিলা পুলিশ দিয়ে সাজেদা (৩০)এর দেহ তল্লাশী করে ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

এসময় অটোযাত্রী সাজেদা দেহের ভিতর বিশেষ কায়দায় লুকায়িত জ্যাকেট ভর্তি ৪৫বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। আটককৃত সাজেদার বাড়ী জামালপুর শহরের মুসলিমাবাদ গ্রামে। স্বামীর নাম শহিদুল্লাহ। আটকৃত সাজেদা জানায়, সে বুধবার(১৭ ফেব্রুয়ারী) ভোরে ইসলামপুরে গুঠাইল থেকে ফেন্সিডিলি নিয়ে রিক্সাযোগে মোশারফগঞ্জ বাজার হয়ে অটো নিয়ে জামালপুর যাচ্ছিল।

এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,আটককৃত মহিলা ফেন্সিডিল ব্যাবসায়ীকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ২৫-বি-২৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

ইয়ামিন মিয়া/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর