আইপিএলের নিলামে ঝড় তুলতে পারেন এই ৫ জন

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে না খেলা ৫ ক্রিকেটার নিলামে ঝড় তুলতে পারেন। ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্স করে আলোচনায় উঠে এসেছেন তারা।

মোহম্মদ আজহারউদ্দিন: আজহারউদ্দিনের ১৩৭ রানের ইনিংস নিশ্চয়ই নজর কেড়েছে বিভিন্ন আইপিএল দলের। বাকি ৪ ইনিংসে সেই ভাবে রান করতে না পারলেও ওই একটি ইনিংসই তাকে আইপিএলে দল পাইয়ে দিতে যথেষ্ট।

অভি ব্যারট: মুস্তাক আলি ট্রফিতে ৫ ম্যাচ খেলে ৩২ চার ও ১২ ছয়ে ২৮৩ রান করেছেন তিনি। এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১৮৫। এমন বিধ্বংসী ক্রিকেটারকে নেওয়ার জন্য দলগুলোর মধ্যে কাড়াকাড়ি হতেই পারে।

চেতন সাকারিয়া: মুস্তাক আলি ট্রফিতে বল হাতে নজর কাড়লেন ২৩ বছরের বাঁহাতি পেসার চেতন। ৫ ম্যাচে ১২টি উইকেট নিয়েছেন। দলের বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে চাইলে তিনি হয়ে উঠতে পারেন সেরা পছন্দ।

রাহুল গহলৌত সিং: মুস্তাক আলি ট্রফিতে ৫ ম্যাচ খেলে ২৪৪ রান করা রাহুলের স্ট্রাইক রেট ছিল ১৭৭। ৩টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। নিলাম থেকে তাকে কোন দল নেয় সেটাই দেখার পালা।

কেদার দেউধার: মুস্তাক আলি ট্রফিতে ৩৪৯ রান করা এই ক্রিকেটারের ভাগ্য বদলাতে পারে এই বছরেই। নিলাম থেকে তাকে নিতে পারে কোনো না কোনো দল।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর