বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা।।)- এর জন্ম ও মৃত্যু দিবস ১২ রবিউল আওয়ালকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে। গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনয়ারুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনটিতে বলা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিবসটিতে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
অবিলম্বে এই দিবসটি উদযাপনের নির্দেশ কার্যকরের কথাও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর তারিখ আরবি বছরের ১২ রবিউল আওয়াল। দিনটি মুসলিম ধর্মালম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটিকে পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সা.) হিসেবে পালন করা হয়।
বার্তাবাজার/এসজে