মুক্তিযুদ্ধ মন্ত্রী ও সচিব করোনার টিকা নিয়েছেন
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতীরোধী টিকা নিয়েছেন্মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সচিব তপন কান্তি ঘোষ।
রাজধানীর সচিবালয়ের ক্লিনিকে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তারা টিকা গ্রহণ করেন।
টিকা নেওয়ার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রি বলেন, সারাদেশে চলমান টিকাদান কর্মসূচীতে বীর মুক্তিযোদ্ধাদেরকে অগ্রাধিকার দিয়ে টিকা দেওয়া হচ্ছে। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাই টিকা নিন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।
বার্তাবাজার/এসজে