বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি: তদন্ত প্রতিবেদন পিছিয়ে ৩১ মার্চ

আগামী ৩১ মার্চ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা এক মামলার তদন্ত প্রতিবেদন পেশ করার দি ধার্য করেছেন আদালত।

মামলার তদন্ত প্রতিবেদনের দিন বুধবার (১৭ ফেব্রুয়ারি) দাখিলের কথা থাকলেও তদন্ত সংস্থা সিআইডি প্রতেবদন দাখিল না করায় ৩১ মার্চ দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসিন আহসান চৌধুর।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোতালেব হোসেন চৌধুরী।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশীয় কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা সংশ্লিষ্টদের।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ধারায় এবং ৩৭৯ ধারায় মামলা করেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর