তীব্র বিরোধীতা ও সমালোচনার পরও ধর্মীয় দাঙ্গা বিবেচনায় ইসলামী বিচ্ছন্নতাবাদ প্রতিরোধী বিল পাশ করেছে করেছে ফ্রান্সের ন্যাশনাল পার্লামেন্ট। মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটের মাধ্যমে আইনটি পাশ করা হয়। ইসলাম বিরোধী সদস্যদের সংখ্যা গরিষ্ঠ ভোট আইন পাশের পক্ষেই পড়ে।
তবে বিশেষজ্ঞরা এই আইনকে ভাল ভাবে নিচ্ছে নাশ। তাদের মতে ফ্রান্সের ধর্মীয় স্বাধীনতাকে হেয় করা হয়েছে এই আইন পাশের মাধ্যমে। দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্মীইয় জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণেই এই আইনটি পাশ করা হয়েছে।
প্রেসিডেন্ট ম্যাঁক্রোর দল ‘লা রেপুপ্লিব এন মারচে’ পার্লামেবন্টে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় খুব সহজেই তারা জিতে যায়। আইনটি পাশ করতে ৩৪৭ জন ভোট করেন পক্ষে। ১৫১ জন বিপক্ষে থাকলেও নীরব থাকেন ৬৫ জন।
ইতোমধ্যে ফ্রান্স সরকারের ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কাছে অভিযোগ দায়ের করেছে বেশকিছু আন্তর্জাতিক সংস্থা। ১৩টি দেশের প্রতিনিধিত্বকারী ৩৬টি বেসরকারি সংস্থা এ অভিযোগ করে।
সূত্র : ডেইলি সাবাহ